× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

খালেদার লাশের অপেক্ষায় এরশাদ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ ওয়ান ইলেভেনের পর এক জনসভায় খালেদা জিয়া বলেছিলেন এরশাদের ঠিকানা হবে জেলখানা,  বের হবেন লাশ হয়ে। খালেদার সেই বক্তব্যের জের ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, খালেদা ভেবেছিলেন তিনি আবার ক্ষমতায় যেতে পারবেন।  কিন্তু আমি জীবন্ত আছি।  কে লাশ হয়ে বের হয় তা দেখার অপেক্ষায় আছি।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। বিএনপি এখন কফিনে আছে মন্তব্য করে এরশাদ বলেন, যেদিন খালেদা জিয়া জেলে যাবেন, সেদিন কফিনে শেষ পেরেক লাগবে। তিনি বলেন, বিএনপি আন্দোলনের ডাক দেয়, কিন্তু কেউ রাস্তায় নামে না।

জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করে ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি। জাতীয় পার্টির মহানগর শাখার আহ্বায়ক ও সংসদ সদস্য মাহজাবিন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ কেন্দ্রীয় নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..