× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

খাদ্য সংকট সৃষ্টির অপরাধে ১৬ হাজার মিল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  চাল মজুদ করে খাদ্য সংকট সৃষ্টি করায় ১৬ হাজার মিল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এদের চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি জানান, আগামী তিন বছর এই ১৬হাজার মিল মালিকের কাছ থেকে সরকার কোনোচাল কিনবে না।

দেশের চলমান খাদ্য পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি ও উত্তরাঞ্চলের ফসল নষ্টের অজুহাত দেখিয়ে অধিক মুনাফার লোভে মিল মালিকরা চাল মজুদ করেন। তাঁরা মজুদের জন্য সরকারের কাছে চাল বিক্রি করেননি। অথচ সরকারের সঙ্গে চুক্তি ছিল তাঁদের।দেশে এখন খাদ্য সংকট বা ঘাটতি কোনোটিই নেই জানিয়ে কামরুল ইসলাম বলেন, ১২ লাখ টন চাল আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই মজুদ করা হবে। আগস্টের মধ্যে ৮ থেকে ১০ লাখ টন চাল মজুদ হয়ে যাবে বলে জানান তিনি। এ ছাড়া এ মাসেই ভিয়েতনাম থেকে এক লাখ ১০ হাজার টন চাল আসছে এবং আগামী মাসের মধ্যে আরো আসবে।

মন্ত্রী বলেন, সব মিলিয়ে মোট আড়াই লাখ টন চাল দেশটি থেকে আমদানি করা হবে।২০ হাজার টন চালবোঝাই একটি জাহাজ ভিয়েতনাম থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে বলে জানান খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, ভারত, থাইল্যান্ডসহ আরো কয়েকটি দেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ভারত থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তাদের সঙ্গে চাল আমদানির বিষয়ে আলোচনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..