× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

ডেস্ক

খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
মা ও মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা। বুধবার গভীর রাতের কোনো এক সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ওসি মোহাম্মাদ মঈন উদ্দীন। নিহতরা হলেন- আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)।

স্থানীয়রা বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো সকালে গরু-হাঁস-মুরগি বাইরে না আসায় সকাল সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে তাদের মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। আমেনা বেগমের ২ মেয়ে ও ৫ ছেলে রয়েছে। জমিজমা লেখে দেওয়া নিয়ে পারিবারিক বিরোধ ছিল।

রামগড় থানার ওসি মোহাম্মাদ মঈন উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..