খন্দকার মোশাররফ করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন

খন্দকার মোশাররফ করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন

করোনা ভাইরাস সংক্রমণ থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ বুধবার (২৪ জুন) বিকেলে শারিরীক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে খন্দকার মোশাররফ নিজেই বাংলানিউজকে এ কথা জানান।

তিনি বলেন, ধীরে ধীরে ভালো হয়ে উঠছি। বাসাতেই আছি।

গত ১৯ জুন নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে খন্দকার মোশাররফ হোসেনের। তিনি বর্তমানে ঢাকায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

খন্দকার মোশারফ হোসেন একাদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করছেন।  এর আগে তিনি আওয়ামী লীগের দুই সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।