ছাতকে মিনিবার ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

ছাতক প্রতিনিধিঃ ছাতকে বর্নাঢ্য আয়োজনে নাইট মিনিবার ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শনিবার রাতে রেলওয়ে মাঠে বাগবাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত ২য় বারের মতো নাইট মিনিবার ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।

শনিবার রাতে বর্নাঢ্য সাজে সজ্জিত মাঠে ফিতা কেটে, ফানুশ উড়িয়ে, ব্যাপক আতশবাজী ও মাঠে বল গড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। খেলার উদ্বোধনী সভায় খেলোয়ারদের উৎসাহীত করে বক্তব্য রাখেন, ছাতক পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, ব্যবসায়ী আব্দুল জলিল আজাদ, উপজেলা কন্ট্রাক্টর এসাসিয়েশনের সেক্রেটারী শাহিন চৌধুরী, সাংবাদিক আব্দুল আলিম, ক্রীড়াবিদ আজিজুর রহমান প্রমুখ।

উদ্বোধনী খেলায় আনোয়ার স্পোটিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয় রিলেশন টাওয়ার গোবিন্দগঞ্জ। উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন সৈয়দ আহমদ লেচু। প্রতিযোগিতায় একশটি দল অংশ গ্রহন করছে। রেলওয়ে মাঠে মাসব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।