× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

ডেস্ক

কয়টা মাস ধৈর্য ধরুন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে -নসরুল হামিদ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
নারায়ণগঞ্জে বর্জ্য থেকে ৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের চুক্তি স্বাক্ষর

জ্বালানি তেলের মূল্য সমন্বয় সবাইকে পীড়া দিচ্ছে। কেউ চায় না ইচ্ছা করে মূল্যস্ফীতি বাড়াতে। এখান থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করা হচ্ছে। অনেক দেশে মূল্যস্ফীতির হার ১০ থেকে ২০ শতাংশ হয়ে গেছে। দেশে এটি এখন ৮ শতাংশের কাছাকাছি। আর কয়টা মাস ধৈর্য ধরুন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।’ দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে আর কয়েকটা মাস ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে বর্জ্য থেকে ৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং পরিবেশ সুরক্ষার মতো দুটি বিষয় কাজ করে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আগামী এক মাসের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে। গাজীপুরেও সব প্রক্রিয়া শেষ। ঢাকা দক্ষিণেও শিগগিরই শুরু হবে। চট্টগ্রামে প্রক্রিয়াধীন।’

তাজুল ইসলাম বলেন, কিছু লোক ও গণমাধ্যম নেতিবাচক বার্তা দিচ্ছে। বৈশ্বিক পরিস্থিতিতে অনেক দেশ নানা পরিবর্তন আনছে। এত কিছুর মধ্যেও বাংলাদেশ ভালো আছে, এটা কেউ বলবে না। সবার তুলনায় বাংলাদেশ ভালো আছে।

চুক্তির আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঝালকুড়িতে সিটি করপোরেশনের বর্জ্য থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপন করবে চীনা কোম্পানি ইউ অ্যান্ড ডি গ্রুপ। দিনে তাদের ৬০০ টন বর্জ্য সরবরাহ করবে সিটি করপোরেশন। বর্জ্য দিতে না পারলে জরিমানা দিতে হবে। এ কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১৯ টাকা ৮৭ পয়সায় কিনে নেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।


এ ক্যটাগরির আরো খবর..