× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

ক্ষমা চাচ্ছেন না নিজামী

admin
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ আল্লাহ ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী।
গতকাল শুক্রবার দুপুরে পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের এ কথা জানিয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা নিজামী পরিবারের সদস্যদের কাছে বলেছেন, জীবন-মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামীন। মহান আল্লাহ আমার মৃত্যুর জন্য যে সময় ও স্থান নির্ধারণ করে রেখেছেন ঠিক সে সময় এবং সে স্থানেই মৃত্যু হবে। তার আগেও নয়, পরেও নয়। আমার মাঝে কোনো দুর্বলতা নেই। আমি কোনো অন্যায় করিনি।
সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ সরকার আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। আল্লাহ যদি আমাকে শহিদী মৃত্যু দেন তাহলে সেটা হবে আমার চরম সৌভাগ্য।
তিনি বলেছেন, আমি আমার পরিবার, সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি প্রাণের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি দেশবাসীকে আমার সালাম জানাচ্ছি ও দোয়া চাচ্ছি যাতে আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের ওপর দৃঢ় ও অবিচল থাকতে পারি।
আমি আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আল্লাহ আমার জন্মভূমি এই প্রিয় বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন।


এ ক্যটাগরির আরো খবর..