× Banner
সর্বশেষ
খালখনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে – আসাদুল হাবিব দুলু নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার কুড়িগ্রামে খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধন করলেন – ত্রাণমন্ত্রী বীরমাতার স্বপ্ন বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে কামারখালীতে রউফনগর উপজেলা করার দাবী চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির

ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় গৃহকর্মীর মৃত্যু

admin
হালনাগাদ: বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বাসায় মিলন টিকাদার (২০) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই গৃহকর্মী আত্মহত্যা করতে পারে।

রাজধানীর বেইলি রোডের ২৯/এ মিনিস্টার অ্যাপার্টমেন্টে আজ বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। মিলন টিকাদারের বাবার নাম বিজন টিকাদার। তাঁর বাড়ি মাগুরা জেলার সদর থানায়।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে প্রতিমন্ত্রীর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মিলনের লাশ উদ্ধার করে পুলিশ। গামছা ও লুঙ্গি একসঙ্গে বেঁধে গলায় ফাঁস নিয়েছেন মিলন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) এহসানুল ফেরদাউস জানান, ভোরে প্রতিমন্ত্রীর বাসা থেকে মিলনের গলায় ফাঁস নেওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়। এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, মিলন দুই বছর ধরে ওই বাসায় কাজ করে আসছিলেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..