× Banner
সর্বশেষ
‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বিশ্বকাপজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার -সেতুমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনা দেওয়া হবে।

আজ  মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সংবর্ধনার তারিখ এখনো নির্ধারণ হয়নি। সচিবালয়ে আজ সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, গণসংবর্ধণা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সুবিধাজনক সময়ে এটা করা হবে। সরকার এ বিজয়কে উদ্‌যাপন করবে। তিনি বিজয়ী ক্রিকেট দলকে অভিনন্দনও জানান। গতকাল  দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ।

সরকারকে নিয়ে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ‘পদত্যাগ না করলে লাথি মেরে নামাতে হবে’ মন্তব্যের কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি ড. কামাল হোসেনের বক্তব্য অমার্জনীয় ও অশালীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, রাজনীতিতে মতান্তর থাকবে। কিন্তু সেটা যেন মনান্তর না হয়। গতকাল বিদেশিদের সঙ্গে বিএনপির বৈঠক সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নালিশই তাদের এখন একমাত্র অবলম্বন।


এ ক্যটাগরির আরো খবর..