× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

ডেস্ক

ক্যালিফোর্নিয়ায় নতুন চান্দ্রবর্ষের অনুষ্ঠানে হামলার কারণ অস্পষ্ট- পুলিশ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
california

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নতুন চান্দ্রবর্ষের অনুষ্ঠানে এক বন্দুকধারীর এলোপাতাড়ি হামলার কারণ এখনও জানা যায় নি। বিষয়টি অস্পষ্ট ও রহস্যপূর্ণ।

পুলিশ এ কথা জানিয়েছে।

এলোপাতাড়ি এ গুলিতে পাঁচজন পুরুষ এবং পাঁচজন মহিলা নিহত হয়েছে। তাদের বেশিরভাগই ৫০ বা ৬০ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, এ হামলায় আরো প্রায় ১০ জন আহত হয়েছে।

এদিকে পুলিশ বন্দুকধারীকে গ্রেফতারের জন্য ধাওয়া করলে সে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে। স্থানীয় শেরিফ রোববার একথা জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেসের কাছে ব্যাপকভাবে এশীয় অধ্যুষিত মন্টেরে পার্ক শহরের একটি নাচের স্টুডিও ও ক্লাবে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলির পর শনিবার গভীর রাতে ব্যাপক অভিযান শুরু হয়। পুলিশ হামলাকারীকে শনাক্ত করার পর জানা গেছে তার নাম হুউ ক্যান ট্রান। তার বয়স ৭২ বছর।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেন, কয়েক ঘন্টার অভিযান শেষে পুলিশ একটি সন্দেহভাজন ভ্যানগাড়িকে চিহ্নিত করে।
কর্মকর্তারা কাছে গেলে ভেতর থেকে তারা একটি গুলির শব্দ শুনতে পায়।

লুনা বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তি নিজেকে গুলি করে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।’ তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি এলোপাতাড়ি গুলি হামলার ঘটনায় আর কোন সন্দেহভাজন ছিল না।’ লুনা আরও বলেছেন, ভয়ঙ্কর হামলার পিছনের কারণ স্পষ্ট নয়, রহস্যপূর্ণ।
তিনি বলেন, ‘তদন্ত এখনও চলছে’।


এ ক্যটাগরির আরো খবর..