× Banner
সর্বশেষ
মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডেস্ক

কোয়ার্টারে মুখোমুখি ইংল্যান্ড-ফ্রান্স

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার আল বায়েত স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে।

গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছিল ইংল্যান্ড। ফলে শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ছিল সেনেগাল। যেখানে আফ্রিকার দেশটিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে গ্যারাথ সাউথগেটের দল। যার সুবাদে বিশ্বকাপের ২২তম আসরে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ১৯৬৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এসেছিল। এরপর শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে দিদিয়ের দেশমের দল। ফলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দুই দল এখন মোকাবেলা করবে। এর আগে বিশ্বকাপে সর্বশেষ ১৯৮২ সালে মুখোমুখি হয়েছিল ইউরোপিয়ান এই দেশ দুটি। যেখানে ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড।

তবে সাম্প্রতিক সময়ে ফ্রান্সের সঙ্গে মোকাবেলায় বেশ পিছিয়ে রয়েছে ইংলিশরা। সব শেষ ৬ ম্যাচের মুখোমুখি দেখায় ফ্রান্সের ৪টি জয়ের বিপরীতে ইংলিশরা জিতেছে মাত্র ১টি ম্যাচে। তাছাড়া ফরাসিরা দুর্দান্ত ফরমে রয়েছে গত কয়েক বছর ধরে।


এ ক্যটাগরির আরো খবর..