× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

পাকিস্তানের প্রথম সরকারি কোরআন কমপ্লেক্স নির্মাণে অর্থায়ন করবে সৌদি আরব

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

কোরআনের প্রাচীন পাণ্ডুলিপিগুলো সংরক্ষণে পাকিস্তানের প্রথম সরকারি কোরআন কমপ্লেক্স নির্মাণে অর্থায়ন করবে সৌদি আরব। দেশটির ধর্মমন্ত্রী পীর নুরুল হক কাদরি গত সপ্তাহে রাজধানী ইসলামাবাদে প্রথম সরকারি কোরআন কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানান।

গত রবিবার মন্ত্রণালয়ের মুখপাত্র ইমরান সিদ্দিকি বলেন, ‘সৌদি আরব, ওয়ার্ল্ড মুসলিম লিগ ও কয়েকটি উপসাগরীয় দেশ কোরআন কমপ্লেক্স নির্মাণে আর্থিক সহযোগিতার প্রস্তাব দিয়েছে।’

সিদ্দিকি আরো বলেন, ‘কমপ্লেক্সটি সারা দেশের কোরআন প্রকাশের তদারকি ও কোরআনের প্রাচীন ও জীর্ণ পাণ্ডুলিপি সংরক্ষণ করবে।’ পাকিস্তানের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদের রেক্টর ড. মাসুম ইয়াসিনজাই এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এটি পাকিস্তানের মুসলিমদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে।’


এ ক্যটাগরির আরো খবর..