× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে ঋণগ্রস্থ যুবকের আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০২২
ঋণগ্রস্থ যুবকের আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঋণগ্রস্থ এক যুবক আত্মহত্যা করেছে।  নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (৩২) উপজেলার মুছাপুর ইউনিয়নের গোলাল খোনার বাড়ির মৃত আবু নাছেরের ছেলে।

সোমবার (৯ মে) সকাল ১০টার দিকে পুলিশ উপজেলার ৭ নং মুছাপুর ইউনিয়নের  ৫নং ওয়ার্ডরে গোলাল খোনার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাদ্দাম হোসেন বেশ কিছুদিন যাবত পেটের পিরায় ভুগছিল এবং সে ঋণগ্রস্থ। সে শারীরিক ভাবে অসুস্থতা এবং ঋণগ্রস্থ থাকায় মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিল। সে ছেলে-মেয়ে এবং পরিবার নিয়ে সবসময় চিন্তায় থাকত। গতকাল রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় সে বসতঘরে তাহার স্ত্রী ও ছেলে মেয়েসহ বসতঘরে ঘুমাতে যায়। সোমবার ভোর রাতের দিকে তাঁর স্ত্রী তাকে বিছানায় দেখতে না পেয়ে ঘরের লাইট দিলে দেখে তাঁর ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে স্বামী।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, সকাল ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   এর আগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে।


এ ক্যটাগরির আরো খবর..