× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

কোটালীপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা 

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
https://thenewse.com/wp-content/uploads/Kotalipara-thana.jpg

সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, দেশীয় অস্ত্র নিয়ে সড়কের মহড়া ও জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে সন্ত্রাস  বিরোধী আইনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ১৫ ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
গত শুক্রবার (১৪নভেম্বর) কোটালীপাড়া থানা পুলিশের এস আই সেলিম মাহবুব বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-১১।
মামলার সূত্রে জানাগেছে,  গত বৃহস্পতিবার (১৩নভেম্বর) সন্ধ্যায়  গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের মাঝবাড়ি বাসস্ট্যান্ড নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া ও স্বপন তালুকদারের নেতৃত্বে ৩০/৪০জন ছাত্রলীগ নেতা-কর্মী সড়কে জড়ো হড়ে মিছিল, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, দেশীয় অস্ত্র নিয়ে সড়কের মহড়া ও জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় অভিযান চালিয়ে রিফাত দাড়িয়া নামক একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনে কোটালীপাড়া উপজেলার ১৫ ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে রিফাত দাড়িয়া নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..