× Banner
সর্বশেষ
চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ, গ্রেপ্তার-১

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আয়ান (৩) নামে এক শিশু অপহরণের পর ২৪ঘন্টার মধ্যে পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ মোঃ আমিনুল ইসলাম বাপ্পী (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
গত শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রাম থেকে শিশু আয়ানকে উদ্ধার করে। শিশু আয়ান কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের হাইজুল মিয়ার ছেলে।
এ দিকে শিশু অপহরণের এ ঘটনা নিয়ে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজ উদ্দিন তার কার্যালয়ে বসে আজ শনিবার সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের পাকিজা নামে এক গৃহবধু থানায় এসে শিশু অপহরণের একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্রধরে গোপালগঞ্জ জেলার সু-যোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে শিশু আয়ানকে আমরা নাটোর জেলার লালপুর থানা থেকে উদ্দার করতে সক্ষম হই।
তিনি আরো বলেন, এই শিশু অপহরণের মামলায় আমরা আমিনুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত বাপ্পী নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে।
শিশু আয়ান অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন বলেন, কয়েকমাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশু আয়ানের মায়ের সাথে আমিনুল ইসলাম বাপ্পীর পরিচয় হয়। সেই পরিচয় থেকে বাপ্পী আয়ানের মা পাকিজা বেগমের সাথে বোন বলে আত্মীয়তা করেন। এই আত্মীয়তার সূত্র ধরে বাপ্পী সুকৌশলে বাপ্পী আয়ানকে অপহরণ করে নিয়ে যায়। এর পর পাকিজা বেগম থানায় এসে বাপ্পীর বিরুদ্ধে শিশু অপহরণ মামলা করলে আমরা বাপ্পীর বাড়ি থেকে শিশু আয়ানকে উদ্ধার ও অপহরণকারী বাপ্পীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
শিশু আয়ানের মা পাকিজা বেগম বলেন, আমি থানায় মামলা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ আমার সন্তানকে উদ্ধার করে দিয়েছে। এজন্য আমরা কোটালীপাড়া থানা পুলিশকে ধন্যবাদ জানাই।


এ ক্যটাগরির আরো খবর..