× Banner

​কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

​কোটালীপাড়ায় মহানাম সংকীর্তন অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
মহানাম সংকীর্তন অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সিকিবাজার গ্রামের ড. অপূর্ব দাসের পিতা মাতার স্মরণে তাদের সমাধী মন্দির প্রাঙ্গণে এ মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
জাগতিক শান্তি ও জীবের কল্যাণ কামনায় আয়োজিত এই  নাম সংকীর্তন ও মহোৎসবে ঢল নেমেছিল ভক্ত ও পুণ্যার্থীর।
অবিরাম হরিনাম সংকীর্তন, যা শোনার জন্য দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। মৃদঙ্গ, করতাল ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
 কমিটির প্রধান ড. অপূর্ব দাস বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা আমাদের পিতা-মাতা স্মরণে এ মহানাম সংকীর্তনের আয়োজন করেছি।আমি বিশ্বাস করি মহানাম সংকীর্তন এমন এক পরম যজ্ঞ যা মৃত ব্যক্তিদের আত্মার প্রশান্তি ঘটায় এবং জীবিতদের মনে ভক্তি ও বিনয়ের সঞ্চার করে। অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য মহা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।#


এ ক্যটাগরির আরো খবর..