× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় রেয়াজুল শেখ (৪৩) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।
আটককৃত ভ্যানচালক রিয়াজুল শেখ উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনারউদ্দিন শেখের ছেলে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তৃতীয় শ্রেণি ওই ছাত্রীর পিতা বলেন, আমার কন্যা বাড়ির পাশের মন্দিরের সামনে খেলা করছিল। রিয়াজুল শেখ নামে ওই ভ্যানচালক আমার কন্যাকে মন্দিরের পিছনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় আশেপাশের লোকজন দেখে ফেললে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে রিয়াজুল শেখকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমি ভ্যানচালক রিয়াজুল শেখের শাস্তি দাবী করছি।
কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বলেন,  ঘটনা শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক রিয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..