× Banner
সর্বশেষ
জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক  মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম

পিআইডি

৪২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ শিক্ষামন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
শেখ হাসিনাকে হত্যার চেষ্টা

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ৪২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি।

দীপু মনি বলেন, ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁসের গুজব এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন, যা গত বছরের তুলনায় ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন কম। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন।

তিনি বলেন, দেশের ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে।

এর আগে, গত ১২ ডিসেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানায়, এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর। বিষয়ভিত্তিক তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। এর পরেই ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। যা শেষ হবে ২২ ডিসেম্বর।

এইচএসসির সময়সূচিতে জানানো হয়, এসএসসির মতো এইচএসসি পরীক্ষাও বেলা ১১টায় শুরু হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। প্রথমে এমসিকিউ (বহু নির্বাচনি) পরীক্ষা হবে। পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা দিতে হবে।

এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট পাবে শিক্ষার্থীরা এবং সৃজনশীল অংশের জন্য সময় পাবে ১ ঘণ্টা ৪০ মিনিট। দুটি পরীক্ষার মধ্যে সময়ের কোনো বিরতি থাকবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..