× Banner
সর্বশেষ
সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার পুনর্বাসনের দিকে জোর দিচ্ছে – ত্রাণমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ

ডেস্ক

কোকোর ৫৪তম জন্মবার্ষিকীতে কবর জিয়ারত মির্জা ফখরুলের

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩

একটি মহল জিয়া পরিবারকে নির্মূলের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (১২ আগস্ট) সকালে বনানীতে তার কবর জিয়ারত শেষে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকো অরাজনৈতিক ব্যক্তি হয়েও ওয়ান-ইলেভেনের সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরবর্তীতে বিদেশ গেলে সেখানেও তার ওপর নির্যাতন চালানো হয়। যার ফলে তিনি প্রায় বিনাচিকিৎসায় মারা যান।
তিনি বলেন, খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে ভর্তি। তারেক রহমনা ও তার স্ত্রীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। মূলত, একটি মহল জিয়া পরিবারটিকে নির্মূল করার চেষ্টা করছে।
এ সময় খালেদা জিয়াকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়ে বিএনপির এই নেতা বলেন, বেগম জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ডাক্তাররা তাকে নিয়ে উদ্বিগ্ন। সেজন্য তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের মানুষ সোচ্চার হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিন, সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় বিএনপির এক দফা দাবি আদায় করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..