× Banner
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি দেশে বছরে প্রতি এক হাজার কিলোমিটার সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী

যশোরের কেশবপুরে ৬ আসনের উপনির্বাচনে কান্ডারি হিসাবে হালধরতে অভিনেত্রী শাবানার আগমন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ অভিনেত্রী শাবানা ও তার স্বামী ওয়াহিদ গণসংযোগ শুরু করতে কেশবপুরে (যশোর-৬ আসন) যাচ্ছেন। মঙ্গলবার সকালে তাঁরা কেশবপুরের বড়েঙ্গা গ্রাম থেকে গণসংযোগ শুরু করবেন। এ ঘটনায় কেশবপুরের সব স্তরের মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য দেখা গেছে।

কেশবপুরের এমপি সাবেক জনপ্রশাসন মন্ত্রীর মৃত্যুর পর কে হবেন আগামীতে উপ নির্বাচনে নৌকার প্রার্থী, এই প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে কেশবপুর শাখা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এর মধ্যে শাবানার আগমন এলাকায় নতুন মাত্রা পেয়েছে।

ইতিপূর্বে যে কয়বার শাবানা কেশবপুরে এসেছেন তিনি কখনো জনসভা করেননি। এবার গণসংযোগের তাদের আগমনের জন্য বড়েঙ্গা গ্রামে তোরণ নির্মাণ করা হয়েছে। প্রচার চলেছে এলাকায়।

শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের বাড়ি কেশবপুরের বড়েঙ্গা গ্রামে।

সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল-নুর-আহসান বাচ্চু জানান, শাবানা কেশবপুর থেকে নির্বাচনের আশা ব্যক্ত করছেন। আজ কেশবপুরে আগামী সংসদ উপনির্বাচনে তাদের অবস্থান স্পষ্ট করবেন। নির্বাচন করার প্রস্তুতি কথা জানাবেন।

শাবানার স্বামী ওয়াহিদ সাদিক জানান, ‘তারা আজ কেশবপুরে নির্বাচনী গণসংযোগ করবেন। তাদের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সরকার প্রধানের সঙ্গে কথা হয়েছে। এরপর তারা কেশবপুরে আসছেন গণসংযোগে।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ইসমত আরা সাদেক ২১ জানুয়ারি মারা যান। জাতীয় সংসদে ২৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..