× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন মানুষ অস্থিরতায় ভোগে

admin
হালনাগাদ: শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

আচার্য ব্রজেশ্বরানন্দ অবধূতঃ  মনিপুর চক্রে রয়েছে ১০টি বৃত্তি। এই চক্র দেহের তেজস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করে। আর এখানেই সবচেয়ে আবেগময় বৃত্তিগুলির অবস্থান। এই চক্রে বৃত্তিগুলি হ’ল,-

মোহ (Infatuation) কারোর প্রতি বা কোন কিছুর প্রতি অন্ধ আকর্ষণ। অধিকাংশ মানুষই হয় তাদের প্রিয়জন বা পোষা প্রিয় জন্তু বা বাড়ী, গাড়ী ইত্যাদি কোন না কোন কিছু নিয়েই সব সময় ব্যস্ত আছে। কোন কিছুর সাথে এই ভাবে অহরহ যুক্ত থাকার ফলে তারা সেই বস্তুর প্রতি একটা নিয়ন্ত্রণহীন তীব্র আকর্ষণ অনুভব করে। এই তীব্র আকর্ষণ মানুষের মনকে বিষয়ের দিকে অন্ধভাবে ছুটিয়ে নিয়ে যায়। যেমন কোন মানুষের এইমোহছোটে অর্থের দিকে বা ক্ষমতার দিকে। কোটিপতি John Gettyবলতেন-“যদি লক্ষপতি হতে চাও তবে আমার মত সব সময় টাকার চিন্তা কর”।

তৃষ্ণা(Craving or thirst) কোন কিছু পাবার তীব্র ইচ্ছা। এই তৃষ্ণা বৃত্তিই মানুষের মোহ বৃত্তিকে জাগিয়ে দেয়। এই তৃষ্ণা কেবল ধন-সম্পদ পাবার তীব্র ইচ্ছাই নয়, এ নাম-যশ-প্রতিপত্তি ইত্যাদি পাবারও ইচ্ছা। এই তৃষ্ণা বৃত্তি প্রবল হয়ে উঠলে এই চক্রের অন্যান্য ঋণাত্মক বৃত্তিগুলিকেও সক্রিয় করে তোলে। যেমন- ঈর্ষা, ঘৃণা, ভয় ইত্যাদি।

৩।ঈর্ষা (Jealousy)- পরশ্রীকাতরতাজনিত সন্দেহ। কারো ভালো দেখতে না পারা।

ঘৃণা(Hatred) কোন ব্যষ্টি, বস্তু বা স্থানের প্রতি তীব্র অপছন্দ প্রকাশ করা।

ভয়(Fear) বিপদ, গুরুতর ক্ষতি বা যন্ত্রণা থেকে উদ্ভূত মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা।

লজ্জা(Shyness) লোকাপবাদের ভয়। অন্যের সামনে সহজ হবার আড়ষ্টতা। “করিতে পারিনা কাজ   সদা ভয় সদা লাজ পাছে লোকে কিছু বলে”। পাছে লোকে কিছু বলতে পারে এই ভয়টাই লজ্জা।

পিষুণতা(Sadistic tendency) হৃদয়হীনতা, অন্যের দুঃখ কষ্টের প্রতি উদাসীন থাকা।

সুষুপ্তি(Staticity, sleepiness)সর্বদাই ক্লান্তির ভাব। শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক সর্বক্ষেত্রেই কাজে অনীহা। সব সময়ই তন্দ্রার ভাব।

বিষাদ(Melancholia) চরম হতাশা, জীবন অন্ধকারাচ্ছন্ন বা ব্যর্থ হয়ে গেছে এমন ভাবনা।

১০কষায়(Peevishness) খিটখিটে মেজাজ। এই কষায় বৃত্তির প্রভাবে মানুষ সহজেই উত্তেজিত হয়, সর্বদাই উত্তেজনার ভাব প্রকাশ করে। এটা হতাশা বা অসহিষ্ণুতা জনিত ক্রোধের বহিঃপ্রকাশ। আর এই বৃত্তি স্পষ্টতঃই এড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত এড্রিনালিন হর্মোনের সঙ্গে সম্পর্কযুক্ত। যখন কোন মানুষ চাপের (Stress) ফলে তার মনিপুর চক্রের সন্তুলন হারিয়ে ফেলে তখন সে খিটখিটে মেজাজের হয়ে যায়। কেউ এই বৃত্তির দ্বারা অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়লে সে একটা আভ্যন্তরীণ অস্থিরতায় ভুগতে থাকে।এই অবস্থায় স্নায়বিক দুর্বলতার জন্যে প্রায়ই সে টেবিল চাপড়িয়ে মনের অধৈর্য্য ভাব প্রকাশ করে। এরা সহজেই রেগে যায় আর অন্যের সঙ্গে অশিষ্ট, রূঢ় ব্যবহার করে। এই অবস্থায় তারা স্নায়বিক দুর্বলতার জন্যে অজীর্ণ, অম্ল ইত্যাদি উদর সংক্রান্ত রোগেও ভুগতে থাকে।

চলবে————-


এ ক্যটাগরির আরো খবর..