× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

পিআইডি

কৃষিবিদ ইনস্টিটিউশনকে কৃষি সমাজ উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান শারমীন এস মুরশিদের

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
কৃষি সমাজ উন্নয়নের মডেল

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কৃষি সমাজের উন্নয়নে সরকার কৃষিবিদ ইনস্টিটিউশনকে একটি মডেল হিসেবে তৈরি করতে চায়। তিনি বলেন, সর্বস্তরের কৃষিবিদ এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদেরকে সমন্বিতভাবে এ প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যবস্থাপনাকে এগিয়ে নিতে হবে।

উপদেষ্টা আজ ঢাকায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের বোর্ডরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর ব্যবস্থাপনা, সংস্কার এবং পরিচালনায় অর্জিত সাফল্য শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রশাসক লে. কর্ণেল (অব.) মোঃ আব্দুর রব খান, সাবেক মহাসচিব কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলাসহ সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে তদারকির অভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রভাবমুক্ত করে কেআইবিকে একটি দক্ষ ও প্রতিনিধিত্বশীল পেশাজীবী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দক্ষ প্রশাসক নিয়োগ করা হয়। অতঃপর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দিকনির্দেশনায় ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়। এই ধারাবাহিকতায় গত ৪ জানুয়ারি সকল স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি ‘অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটি’ গঠন করা হয়েছে যা প্রতিষ্ঠানের কার্যক্রমে নতুন গতির সঞ্চার করেছে।

শারমীন এস মুরশিদ বলেন, আমি বিশ্বাস করি বর্তমানে যে অংশগ্রহণমূলক মডেল অনুসরণ করা হচ্ছে, তা অব্যাহত থাকলে কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। এই মডেলটি ভবিষ্যতে যেকোনো ধরনের সংকটে রক্ষাকবচ হিসেবে কাজ করবে এবং বাংলাদেশের অন্যান্য পেশাজীবী সংগঠনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..