× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

কালীগঞ্জে সরকারীভাবে বোরো ধান সংগ্রহে কৃষকদের তালিকার লটারী সম্পন্ন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২০
কৃষকদের তালিকার লটারী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ চলতি বোরো মৌসুমে কৃষকদের উৎপাদিত ধান কিনতে উপজেলা ধান সংগ্রহ কমিটির এক সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের উপস্থিতিতে প্রতিটি ইউনিয়নের কার্ডধারী কৃষকদের নাম লটারীর মাধ্যমে চুড়ান্ত করা হয়। এবার ২০২০ অর্থবছরে উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের নিকট থেকে ২৫ শত ৪৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

উপজেলা ধান সংগ্রহ কমিটির সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বনা রানী সাহা জানান, কার্ডধারী কৃষকদের মধ্যে লটারীর মাধ্যমে নির্বাচিত প্রতি কৃষক খাদ্য গুদামে এক মেট্রিকটন ধান বিক্রয় করতে পারবেন। সরকারীভাবে এবার প্রতি মেঃ টন ধানের মূল্য নির্ধারন করা হয়েছে ১ হাজার ৪০ টাকা। তিনি আরো জানান, লটারির চুড়ান্ত তালিকা প্রকাশের পরই গুদামে ধান সংগ্রহ শুরু করা হবে।

সভাতে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, এবার উপজেলাতে মোট ১৩৮৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষক সংখ্যা ১০৪৭৩ জন। এদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ২৫৪৪ জন কৃষক খাদ্য গুদামে ১ টন করে ধান দিতে পারবেন।

সভাতে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যন জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, ধান সংগ্রহ কমিটির সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাজ উদ্দিন আহম্মেদ, সিনিয়র মৎস কর্মকর্তা সাইদুর রেজা, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, আয়ুব হোসেন, একরামুল হক সংগ্রাম, ইলিয়াস রহমান মিঠু, নাছির চৌধুরী, রাজু আহম্মেদ রনি লস্কর, আলী হোসেন অপু, খাদ্য গুদাম কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও সাংবাদিক আরিফ মোল্ল্যা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..