× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের অভিভাবক তারেক রহমান -এমপি খোকন তালুকদার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
খেলোয়াড়দের অভিভাবক

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,আমাদের এই কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের অভিভাবক হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান,তিনি সকল ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার পুরণের লক্ষ্যে যেভাবে কাজ করছে,সেভাবে কোমলমতি শিশুরা যারা শিক্ষার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী সরকার তাদের দায়ভার বহন করবে।

বৃহস্পতিবার বিকেলে ডাসার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,এসব কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের পরিবারের দায়ভার সরকার বহন করে বিশ্বে তার প্রতিভা ছরাতে পারেন বাংলাদেশে গৌরব অর্জন করে আনতে পারেন সে জন্য প্রধানমন্ত্রী এই শিশুদের দায়ভার নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সকল পর্যায়ের ভালো খেলোয়াড়দের প্রণোদনা দিবেন এবং যে খেলোয়াররা বাংলাদেশের বাহিরে খেলতে যাবেন বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবেন অনেক সময় তাদের অভিভাবকরা আর্থিক ভাবে সচ্ছল থাকে না সেই সকল খেলোয়াড়,শিক্ষার্থীদের আর্থিক দায়ভার রাষ্ট্র বহন করবে সেটা প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী, ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম,ডাসার উপজেলা প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার।এছাড়াও ছাত্র’ছাত্রী,শিক্ষক,অভিভাবকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..