× Banner
সর্বশেষ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সালথায় দুই মোড়লের দ্বন্দ্বে তছনছ জনপদ, ভাঙচুর-অগ্নিসংযোগে আতঙ্কে সাধারণ মানুষ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার

আগৈলঝাড়ায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় হামলায় আহত ১ জন

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২০
কু-প্রস্তাব

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায়  পল্লী চিকিৎসকের কু-প্রস্তাবে গৃহবধু রাজি না হওয়ায় তার স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্ত ভোগি ও অভিযোগ সুত্রে জানাগেছে উপজেলার বাকাল ইউনিয়নের সরবাড়ি গ্রামের মৃত কানাই লাল সরকারের ছেলে এলাকার কথিত পল্লী চিকিৎসক নারী লোভি দিপংকর (৩৮) দীর্ঘদিন যাবৎ একই বাড়ীর সম্পর্কে কাকিকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ওই গৃহ বধুকে ভয়ভীতি দেখায় বলে সে সাংবাদিকদের জানায়। তিনি আরো বলেন তার আহত স্বামীকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও দিপংকরের লোকজন বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছে । এঘটনায় ওই পরিবারের সাথে বিরোধ চলে আসছিল দিপংকরের সাথে।

বিরোধের ধারাবাহিকতায় গত ২ মার্চ তুচ্ছ ঘটনার সুত্র ধরে দিংপকর ও তার স্ত্রী ওই গৃহবধুর স্বামী দিনমজুর সুবল সরকার(৪৫)কে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। সরজমিন ওই এলাকার বিভিন্ন শ্রেনী পেশার বাসিন্দাদের সাথে আলাপকালে জানাযায় দিংপকরের বিরুদ্ধে এই গৃহবধুকে উক্ততের ঘটনা ছাড়াও একাধিক নারী কেলেকারিংর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এঘটনায় দিপংকরের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার ফোন দেওয়া হলে সাড়া পাওয়া যায়নি। আহত সুবল সরকার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় সুবলের স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।


এ ক্যটাগরির আরো খবর..