× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ডেস্ক

কুয়েতের আমীরের স্মৃতির সন্মানে হরতাল ১ দিন পিছিয়েছে বিএনপি

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
অবরোধ কর্মসূচি

কুয়েতের আমীরের স্মৃতির প্রতি সন্মান জানাতে আগামীকাল সোমবারের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার করেছে বিএনপি।

আজ ১৭ ডিসেম্বর রবিবার দুপুরে এক জুরুরী ব্রিফিং-এ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

তিনি বলেন, ‘বিএনপি ও সমমনা জোট ও দলের পক্ষ থেকে আগামীকাল সোমবার হরতাল কর্মসূচি ছিল। কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ ইন্তেকাল করায় তার সন্মানার্থে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এই কারণে কাল (সোমবার) সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি মঙ্গলবার সকাল-সন্ধ্যা অনুষ্ঠিত হবে।’

রিজভী জানান, ‘শেখ হাসিনা পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একদফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে প্রেরণ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে চলমান যে আন্দোলন সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১৯ ডিসেম্বের মঙ্গলবার সকাল ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল হবে সারাদেশে।’

সকালে গুলশানে কুয়েত দূতাবাসে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শোক বইতে স্মারক করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক জানান।

এই সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..