× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

কুড়িগ্রাম প্রতিনিধি : প্রেম করে বিয়ে অতঃপর যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কিশোরী বৃষ্টি আক্তার (১৮)। উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বাক রুদ্ধ অচেতন অবস্থায় এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন বৃষ্টি আক্তারের গলাসহ সমস্ত শরীরের মারাত্ম সব আঘাতের চি‎হ্ন বলে দেয় এছিল হত্যার প্রচেষ্টা।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা গ্রামে। উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ২নং কেবিনে বিছানায় অচেতন মুমুর্ষ বৃষ্টির পিতা মোঃ এরশাদুল হক বয়তাল জানান, প্রেম করে একই গ্রামে মশিউর রহমান চাদ মন্ডলের ছেলে মেহেদী হাসান রনি (২২) এর সাথে বৃষ্টির বিয়ে হয় ০৭ মাস আগে। ১/২ মাস যেতে না যেতেই ১০ লক্ষ টাকা যৌতুকের দাবীতে শুরু হয় মেয়ের উপর অমানুষিক নির্যাতন। গত- ৩১ আগষ্ট/১৫ আমি আমার স্ত্রীর চিকিৎসার জন্য রংপুর যাওয়ায় বাড়িতে আমার মেয়ে কে একা পেয়ে অভিযুক্ত মেহেদী হাসান রনি তার মা এবং পিতা মিলে আমার বাড়িতে রাত ১০টার পর প্রবেশ করে। এরপর সমস্ত শরীরে নির্যাতনের পর হত্যার উদ্দেশ্যে গলায় ওড়না প্যাচিয়ে অচেতন করে মমুর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে আবার মারা গেছে কি না নিশ্চিত হওয়ার জন্য দেখতে এলে পাশের বাড়ীর মহিলা ছকিনা বেগম মেহেদী হাসান রনিসহ কয়েকজন কে দেখে ফেলে এবং গলায় ওড়না প্যাচানো অবস্থায় মৃত প্রায় বৃষ্টিকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে বৃষ্টির অবস্থা আশংকা জনক।

উলিপুর উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার রায় জানান, রোগী মানুষিক ভাবে বিপর্যস্ত। রোগীর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হবে। এব্যপারে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর মেহেদী হাসান রনির পরিবারের সকলে পলাতক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..