× Banner
সর্বশেষ
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে মার্কিন রাষ্ট্রদূতে সাক্ষাৎ শ্যামনগরে গাছ  নিধনের প্রতিবাদে মানববন্ধন সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক মাদারীপুরে চলন্ত যাত্রীবাহী চলন্ত বাসে আগুন নিহত-১ নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী

কুড়িগ্রামে দুঃস্থদের মাঝে স্টার লিংকের কম্বল বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে অর্ধশতাধিক দুঃস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোবাইল নেটওয়ার্ক সংযোগকারী প্রতিষ্ঠান স্টার লিংকের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় স্টার লিংকের সিনিয়র ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, নওদাবশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন রায়, স্থানীয় সমাজসেবক হাফিজুর রহমান, বোস্তামি আলম লায়ন প্রমূখ উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে পঁচাত্তোর্ধ্ব পঁচানী বেওয়া ও পঞ্চাশোর্ধ্ব বাছিরন বেওয়া খুশি হয়ে বলেন, শীত আর ঠান্ডার কারনে রাতে শান্তিমতো ঘুমাইতে পারতাম না। এখন আর রাতজেগে আগুন জ্বেলে তাপ নিতে হবে না। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা স্টার লিংক কোম্পানিকে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..