× Banner
সর্বশেষ
চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে প্রেসিডেন্ট ট্রাম্প অযোগ্য

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ  কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশ চালানোর অযোগ্য মনে করছেন আমেরিকার ৫১ শতাংশ ভোটার। একই সঙ্গে ট্রাম্পের অহেতুক টুইট বন্ধ করাও উচিত বলে মনে করছেন অনেকেই। বুধবার আমেরিকার কানেকটিকাট অঙ্গরাজ্যের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সামগ্রিকভাবে ৫৬ শতাংশ ভোটারই বলেছে, প্রেসিডেন্ট হিসেবে দেশ চালানোর যোগ্য নন ট্রাম্প। আর মাত্র ৩৬ শতাংশ ভোটার তাকে প্রেসিডেন্ট হিসেবে যোগ্য মনে করে।

জরিপে আরো দেখা গেছে, ৫৯ শতাংশ ভোটারই বলেছে ট্রাম্প সৎ নন। ৬০ শতাংশ বলেছে তার নেতৃত্ব দেয়ার ভাল দক্ষতা নেই। আর ৬১ শতাংশই বলেছে ট্রাম্প তাদের মূল্যবোধের ধার ধারেন না।

মার্কিন রাজনৈতিক সংবাদ মাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ট্রাম্পের টুইট নিয়েও নাখোশ বহু আমেরিকান। জরিপে ৬৯ শতাংশ ভোটারই বলেছে ট্রাম্পের টুইট বন্ধ করা উচিত।

তবে রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা এখনো অনেক ওপরেই আছে। জরিপে দেখা গেছে, ৮৪ শতাংশ রিপাবলিকানই ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে যোগ্য মনে করে। ডেমোক্র্যাটদের মধ্যে এ হার মাত্র ৫ শতাংশ আর স্বতন্ত্রদের মধ্যে ৪০ শতাংশ। বর্ণবাদের বিষয়টি সামাল দেয়ার ক্ষেত্রে ট্রাম্পের বিপক্ষে মত দিয়েছে ৬২ শতাংশ ভোটার। এর মধ্যে শ্বেতাঙ্গ ৫৫ শতাংশ এবং কৃষ্ণাঙ্গ ৯৫ শতাংশ।

 ৫১ শতাংশ ভোটারই বলেছে, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় এখনো তারা বিব্রত বোধ করছেন।


এ ক্যটাগরির আরো খবর..