× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

কিশোর হেলপারের চালনায় কমলগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

মাহমুদ খান,নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার):  মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে সিএনজি ফিলিং স্টেশন থেকে রতন খান-৬ নামে একটি বাসে গ্যাস ভর্তি করে কিশোর হেলপার চালিয়ে আসছিল।

কমলগঞ্জ-শমশেরনগর সড়কের শমশেরনগর হাজী মোহাম্মদ উস্তওয়ার বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এসার পার নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কধারের একটি আকাশ মনি গাছে ধাক্কা লাগে। ফলে বাসটির সামনের দিক দুমড়ে মুছড়ে গিয়ে সড়কের উপর এলো পাতাড়িভাবে পড়ে থাকে। ফলে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির আহমদ বলেন, ঘটনার পর থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। কিশোর হেলপার পালিয়েছে। খবর পেয়ে তিনি নিজে এসে মানুষজনের সহায়তায় বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। তিনি আরও বলেন, ১৫ থেকে ১৬ বছর বয়সের এক কিশোর হেলপার বাসটি চালাচ্ছিল। কিশোর হেলপার বাসটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি বলে সড়কধারের গাছে ধাক্কা লেগে বাসের সম্মুখভাগ দুমড়ে মুছড়ে যায়। ভাগ্য ভালো এ সময় বাসে কোন যাত্রী ছিল না বলে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বাসের চালক জমির মিয়া বলেন, ভোর বেলা সাধারণত বাসের হেলপার বাস নিয়ে গ্যাস ভরে আনে। বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনাটি ঘটেছে বলে চালক জমির মিয়া মনে করেন।


এ ক্যটাগরির আরো খবর..