× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

পিআইডি

কিশোরগঞ্জের মিঠামইনে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২
উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আজ মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস এলাকা পরিদর্শনে যান রাষ্ট্রপতি। সেনানিবাস এলাকায় পৌঁছলে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোঃ জুবায়ের সালেহীন রাষ্ট্রপতিকে স্বাগত জানান ।এসময় সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, মোঃ আফজাল হোসেন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খানসহ পদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।পরে রাষ্ট্রপতি সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপণ করেন।

এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন রাষ্ট্রপতি।ইটনায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করেন।

পরে, রাষ্ট্রপতি ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ বন্যা আশ্রয়কেন্দ্র এবং ফার্স্ট লেডি রাশিদা হামিদ ছাত্রী নিবাসের উদ্বোধন করেন।প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট এ আশ্রয়কেন্দ্র এবং এক কোটি দশ লাখ টাকা ব্যয়ে ছাত্রী নিবাস নির্মাণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..