× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক রিপোর্টার

কিম জং উনের  রাশিয়া সফর বৈশ্বিক রাজনৈতিক পরিবেশকে বদলে দিয়েছে

Dutta
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
kim jung un

উত্তর কোরিয়ার পলিটিক্যাল ব্যুরোর প্রেসিডিয়ামের নির্দেশনায় এর বৈঠকে তুলে ধরা কোরিয়ান ওয়ার্কাস পার্টির (ডব্লিউপিকে) কেন্দ্রিয় কমিটির বিভাগীয় প্রধান কিম সং ন্যামের মূল্যায়ন অনুযায়ী, দেশটির নেতা কিম জং উনের রাশিয়ায় সফল সফর দুই দেশের সম্পর্ককে ‘কৌশলগতভাবে নতুন উচ্চতায়’ নিয়ে গেছে, ‘নতুন সময়ের দাবি পূরণ করেছে এবং বিশ্বের রাজনৈতিক পরিবেশে মৌলিক পরিবর্তন এনেছে।’ গত ২০ সেপ্টেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বেতার কেন্দ্র ভয়েস অব কোরিয়া জানায়, ‘তিনি উল্লেখ করেছেন যে এ সফর কোরিয়ান-রাশিয়ান সম্পর্ককে বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী কৌশলগত নতুন উচ্চতায় নিয়ে এসেছে এবং বৈশ্বিক রাজনৈতিক পরিবেশকে মৌলিকভাবে পরিবর্তন করেছে।’

বেতার কেন্দ্র আরো জানায়, ‘প্রতিবেদনে উত্তর কোরিয়ার নেতার রাশিয়া সফরের গুরুত্ব বিশ্লেষণ করা হয়েছে এবং দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের  প্রতিশ্রুতিবদ্ধ পরিকল্পনার উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছে। এতে বলা হয়, উত্তর কোরিয়ার নেতার রাশিয়া সফর কাক্সিক্ষত ফলাফল অর্জন করেছে।

দেশটির নেতা ১২ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়া সফর করেন। এ সফরকালে তিনি ভোস্তোচনি স্পেসপোর্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করেন এবং দেশটির দূরপ্রাচ্যের বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..