× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক রিপোর্টার

কিমের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ পুতিনের

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
putin and kim

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিম জং উনের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

বার্তা সংস্থাটি আরো বলেছে, বুধবার রাশিয়ায় উভয় নেতার বেঠক শেষে কিম জং উন বিনীতভাবে পুতিনকে তার সুবিধাজনক সময়ে ডিপিআরকে সফরের আমন্ত্রণ  জানান। পুতিন আনন্দের সাথে আমন্ত্রণ গ্রহণ এবং রাশিয়া-ডিপিআরকের মধ্যে বন্ধুত্বের ইতিহাস ও ঐতিহ্যকে অবিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার সরকারি নাম ডিপিআরকে। এদিকে কিম বুধবার পুতিনকে বলেছেন, রাশিয়া শত্রুর বিরুদ্ধে বড়ো ধরনের জয় পাবে বলে তিনি নিশ্চিত।

অন্যদিকে পুতিন দুদেশের জোরদার সহযোগিতা ও বন্ধুত্বের প্রশংসা করেছেন। পুতিন এর আগে বলেছেন, স্যাটেলাইট তৈরিতে পিয়ংইয়ংকে মস্কো সহায়তা করতে পারে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার যে কোন সহযোগিতাকে সমস্যাপূর্ণ বলে মন্তব্য করেন এবং বলেন, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবকে লংঘন করবে।

এদিকে মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্যে রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে আগ্রহী। কিমের রাশিয়া সফরকালে উত্তর কোরিয়া বুধবার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..