× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

কালীগঞ্জ পৌরসভা নির্বাচন মেয়র পদে ১ ও কাউন্সিলর পদে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

আরিফ মোল্ল্যা ঝিনাইদহ প্রতিনিধি ॥ আগামী ২০ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন। শুক্রবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে মোস্তাফিজুর রহমান বিজু, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডের নিলুফার ইয়াসমিন, সাধারণ কাউন্সিলর পদে ২ নং ওয়ার্ডের মিজানুর রহমান, ৫ নং ওয়ার্ডের মোরাদ হোসেন, ৬ নং ওয়ার্ডের মিজানুর রহমান ও হারুর অর রশীদ এবং ৭ নং ওয়ার্ডের শিবলী নোমান তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
উল্লেখিত ওয়ার্ডের মধ্যে ৫ নং ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ ও মোরাদ হোসেন নামের দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে মোরাদ হোসেন তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় আশরাফুল আলম আশরাফ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বে-সরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
কালীগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র ক্রয় করেন। যাচাই বাছাইয়ে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জনের মনোনয়ন পত্র বৈধ হয়। এদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে মিজানুর রহমান ও আনোয়ার হোসেন উচ্চ আদালতে আপিল করে তাদের মনোনয়ন ফিরে পান।
বর্তমানে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর বিএনপির সাধরণ সম্পাদক আশরাফুজ্জামান লাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলামসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিল পদে ৪৫ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সহকারি রিটানিং অফিসার মিজানুর রহমান জানান, যাচাই বাছাই শেষে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত আসনের কাউন্সির পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আরো জানান, ৫ নং ওয়ার্ডে দুই জন প্রার্থীর মধ্যে একজন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় আশরাফুল আলম নামের একজন কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..