× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কালীগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, থানায় মামলা

admin
হালনাগাদ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলেজপাড়া এলাকায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। যৌন নির্যাতনকারী
কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রনজিৎ দাসের ছেলে মিন্টু কুমার দাস। মিন্টু শহরের মুরগীহাটার কসমেটিক্স এর ব্যবসায়ী। এ ঘটনায় বুধবার সকালে ভিকটিমের মা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মেয়েটি কালীগঞ্জের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

নির্যাতনের শিকার মেয়েটি জানায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্কুল থেকে বিকেল সাড়ে ৪ টার দিকে এক বান্ধবীর সাথে বাসায় আসি। ঘরের মধ্যে বান্ধবীর সাথে গল্প করছিলাম। হঠাৎ মিন্টু আমাদের বাসায় আসে। আমাকে বলে ওই মেয়েটা কে।

ওই মেয়েকে এখনই চলে যেতে বলো নাহলে সমস্যা আছে। আমার বান্ধবী চলে যায়। এরপর আমাকে জড়িয়ে ধরে এবং আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। আমার শরীর এখনো ব্যাথা করছে। এরপর মিন্টু আমাকে ২০ টাকা দিয়ে বলে, কাউকে কিছু বলবি না।

ভিকটিমের মা জানায়, আমার দুই মেয়ে স্কুল থেকে এসে বাড়িতেই থাকে। আমি বাইরে কাজ করতে যায়। আমি আসার পর আমার মেয়ে কান্না শুরু করে। এরপর সে আমাকে সব খুলে বলে। মিন্টু নামের একটি ছেলে আমার মেয়ের শরীরে হাত দিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মোঃ ইউনুচ আলী বলেন, ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মেয়েটির মা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে। যৌন নির্যাতানকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..