× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

কালীগঞ্জে ৫ টি হাতবোমাসহ বোমারু হাবিব গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৮ মার্চ’২০১৬:ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৫ টি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ হাবিবুর রহমান ওরফে হাবিব (৩২) নামের এক বোমারুকে গ্রেফতার করেছে। সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ পাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার দাদপুর গ্রামের আনসার আলী ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, কলেজ পাড়ায় হাবিব তার বাড়িতে বোমা তৈরি করছে। এ সময় সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে থানার সেকেন্ড অফিসার ইমরান আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ হাবিবকে গ্রেফতার করে এবং তার ঘরের মধ্যে থেকে ৫ টি তাজা হাত বোমা, ৪শ গ্রাম গান পাউডার, মার্বেল, জালের কাটি, পেরেক, জর্দার কোর্টা টেপসহ বিপুল পরিমান বোমা তৈরির সরজ্ঞাম উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ ৫ টি তাজা বোমা ও বিপুল পরিমান বোমা তৈরির সরজ্ঞামসহ হাবিব নামের এক বোমারুকে গ্রেফতার করেছে। তিনি আরো জানান, সে একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। ইতোপূর্বে অস্ত্রসহ একবার সে আটক হয়েছিল। সন্ত্রাসী কর্মকা- ঘটানোর জন্য বোমাগুলি তৈরি করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব জানিয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে


এ ক্যটাগরির আরো খবর..