× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে ৩শ কৃষকের মাঝে পেঁয়াজের বীজ ও সার বিতরণ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
jhinaidah

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ গ্রীস্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা মৎস্য অফিসার মো: হাসান সাদ্দাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী ও মহিলা ভাইচ চেয়ারম্যান শাহনাজ পারভীন প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আনার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য সর্বচ্ছ সুযোগ সুবিধা দিচ্ছেন। আমাদের সকলকে কৃষী উৎপাদন বাড়াতে হবে।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ৩শ কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি, ৫০০ গ্রাম নাইলন সুতালি, ১ রোল পলিথিন, ৫০ মিলি ছত্রাক নাশক এবং জমি তৈরি, বাশক্রয়, শ্রমিকবাবদ ২৮শ টাকার সহায়তা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..