ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৪ ডিসেম্বর’২০১৬: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদেরকে ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতরা হলো কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের বিল্লাল হোসেন, মারুফ হোসেন, সোহেল রানা ও জিহাদ হোসেন।
ঝিনাইদহ র্যাবের মেজর মনির আহমেদ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিণীর চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শনিবার ভোরে রাতে গোপন সংবাদ পেয়ে শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের কে ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় । তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।
কালীগঞ্জ থানার এসআই ইমরান আলম জানান, র্যাব ফেন্সিডিলসহ ৪ যুবককে আটক করে মামলা দিয়ে গেছে। তাদের কে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।