× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

কালীগঞ্জে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
মাদক সেবন ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গায় মাদক সেবন ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বালিয়াডাঙ্গা বাজারে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, আত্মউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা, তোর মানে আমি, এ কর্মসূচির আয়োজন করে।

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, স্লোগানে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি রাযযাক রাজু। বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান, বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার সভাপতি স্বপন আহমেদ, বালিয়াডাঙ্গা ন্যাশনাল প্রি-ক্যাডেটের প্রধান শিক্ষক মাসুদ রানা কেরামত, ইকরা প্রি-ক্যাডেটের পরিচালক খালিদ হাসান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় সংগঠনের সহসভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীরা মাদকের আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রি ও মাদকের সহজলভ্যতা তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের কাছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, নীতি গ্রহণ ও কার্যকর বাস্তবায়নের দাবি জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..