× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

কালীগঞ্জে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ১ মার্চ, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১ মার্চ’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। যুব  ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৬-১৭ অনুযাযী  কালীগজ্ঞ উপজেলার আলহাজ্ব এ আলী এন্ড এফ রহমান মহিলা কলেজ মাঠে ৮টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ছাত্রীদের মাঝে দিনব্যাপী এক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ৬০  জন ছাত্রী অংশ গ্রহণ করে। আলহাজ্ব এ আলী এন্ড এফ রহমান মহিলা কলেজ এর অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন কালীগজ্ঞ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম সিদ্দিক (ঠান্ডু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম, মশিউর রহমান।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র। ছাত্রী ক গ্রুপ (দ্বৈত) চ্যাম্পিয়ন হয় কালীগজ্ঞ ভুষণ মাধ্যমিক বিদ্যালয়ের বর্ষা ও সুমাইয়াজুটি এবং রানার আপ হয় আবু বকর বিশ্বাস মকসেদ আলী মহিলা আলিম মাদ্রাসার সুমাইয়াও শারমিন জুটি। ছাত্রী খ গ্রুপ (দ্বৈত) চ্যাম্পিয়ন ও রানার আপ হয়  আলহাজ্ব এ আলী এন্ড এফ রহমান মহিলা কলেজের সুমনা ও বীথি জুটি এবং  মারজান ও মাজেদা  জুটি। ছাত্রী এককে চ্যাম্পিয়ন হয় আবু বকর বিশ্বাস মকসেদ আলী মহিলা আলিম মাদ্রাসার সানজানা এবং রানার আপ  হয়   আলহাজ্ব এ আলী এন্ড এফ রহমান মহিলা কলেজের কানন।   অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষক-শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..