× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

কালীগঞ্জে বিকাশ একাউন্ট হ্যাক করে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৮ মার্চ’২০১৬:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন বিকাশ একাউন্ট হ্যাক করে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযাগ পাওয়া গেছে। শনিবার থেকে আজ রোববার পর্যন্ত ১৮ জন এজেন্টের কাছ থেকে এই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে কালীগঞ্জ শহরের বিকাশ এজেন্টদের মাঝে তোলপাড় শুরু হয়েছে।
কালীগঞ্জ গ্রামীন সুজের মালিক ও বিকাশ এজেন্ট আসাদুল ইসলাম জানান, তার একাউন্ট থেকে ৪৭ হাজার টাকা হ্যাক করে নেওয়া হয়েছে। এ ভাবে কালীগঞ্জ শহরের বিভিন্ন বিকাশ এজেন্ট থেকে স্বয়ংক্রিয় ভাবে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
কালীগঞ্জ শহরের ভিআইপি সুজের মালিক জানান, তার বিকাশ একাউন্ট থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। ব্যবসায়ী ইলিয়াস রহমান মিঠু জানান, বিকাশের হেড অফিসের সিম ক্লোন করে তাদের নাম্বারে ফোন দেওয়া হয়। এরপর ফোনটি রিসিভ করে কথা বলার পর দেখেন তার একাউন্ট থেকে ৫০ হাজার টাকা উধাও।
তিনি আরো জানান, এ ভাবে কালীগঞ্জ শহরের নলডাংগা ভুষন রোডের বিভিন্ন বিকাশ এজেন্টের দোকান থেকে দশ লাখ টাকার উপরে হাতিয়ে নেওয়া হয়েছে। বিকাশ এজেন্টদের ভাষ্য ঢাকার বিকাশ নাম্বার থেকে ফোন করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার আশ্বাস প্রদান করা হয়।

এক পর্যায়ে এজেন্টদের কাছে জানতে চাওয়া হয় সর্বশেষ তারা কত টাকার ব্যালান্স ট্রান্সফার করেছে এবং কত টাকা জমা আছে। এজেন্টরা সঠিক ভাবে তথ্য প্রদানের পরই ঘটে যায় এই ঘটনা।
এ ব্যাপারে বিকাশ এজেন্টের কালীগঞ্জ শাখার দায়িত্বশীল কর্মকর্তা নুর আলম জানান, আমারা কোম্পানীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে এজেন্টদেরকে সতর্ক করে থাকি। অথচ তারা বেশী মুনাফার লোভে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি জানান, হেড অফিস থেকে লেনদেনের বিষয়ে কোন তথ্য চাওয়া হয় না। এই কথাটিই আমরা এজেন্টদের বারবার সতর্ক করেছি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তার নিকট এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেননি। তবে অভিযোগ করলে তিনি তদন্ত করে বিষয়টি দেখবেন বলে জানান।

 


এ ক্যটাগরির আরো খবর..