× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টিভির ১৫তম বর্ষপূতি পালন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল বৈশাখী টিভির ১৫ তম বর্ষপূতি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ কালীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এম পি আনোয়ারুল আজিম আনার। সকালে প্রধান অতিথি এমপি আনার সহ অতিথিবৃন্দের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন শেষে প্রেসক্লাবে এসে আলোচনা সভা ও ১৫তম বর্ষপূর্তির কেক কাটা হয়।

বৈশাখী টেলিভিশন দর্শক ফোরামের সভাপতি শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরুর সভাপতিত্বে আলোচনা সভাতে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সরকারী নলডাঙ্গা ভ’ষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা ও কালীগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ মামুনুর রশিদ। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক গ্রামের কাগজের টিপু সুলতান, সাধারন সম্পাদক সংবাদ প্রতিনিধি সাবজাল হোসেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা ও কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ। শেষে প্রধান অতিথি কেক কেটে বৈশাখী টিভির দর্শক, সাংবাদিক ও পরিবারদের শুভেচ্ছা জানান।

এ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য মানবকণ্ঠের শাহাজান আলী বিপাশ, গাজী টিভির ওলিয়ার রহমান, এস টিভির নজরুল ইসলাম, মাছরাঙ্গা টিভির ঝিনাইদহ প্রতিনিধি রকি, প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক যায়যায়দিনের তারেক মাহমুদ, সহ-সভাপতি জয়যাত্রা টিভির হাবিব ওসমান ও খবর কালীগঞ্জের ওসমান গনি জুয়েল, সহ-সাধারন সম্পাদক আমাদের সময়ের মানিক ঘোষ ও যুগান্তরের শাহরিয়ার আলম সোহাগ, ঘোষ, অফিস সম্পাদক ভোরের কাগজের বেলাল হুসাইন বিজয়, দি নিউজের স্টাফ রিপোর্টার ও দপ্তর সম্পাদক দৈনিক কল্যানের আরিফ মোল্ল্যা, সদস্য দৈনিক শিকলের জুয়েল রানা, ইভিনিং নিউজের দীপ্ত দত্ত ও সাংবাদিক আলোকিত বাংলাদেশের মতিউর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..