কালীগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ও নাইট স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে গেঞ্জি বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৮ নভেম্বর’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জের কোলা এজি চার্জ মিশনে ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিকস্ নির্ণয় কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে ও প্যারাসল খুলনার সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

দিনব্যাপী এ কর্মসূচিতে ১১০ ব্যক্তির ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিকস্ নির্ণয় করা হয়। সেখানে উপস্থিত ছিলেন, প্যারাসল খুলনার চেয়ারম্যান শাহিনুর ইসলাম ও কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী এমদাদুল হক।

একই দিনে কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের ৩ টি নাইট স্কুলের ৮৩ জন বয়স্ক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গেঞ্জি বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।