× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

কালীগঞ্জে দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২ ডিসেম্বর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোর রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই ডলি রানী  জানান, উপজেলার চাঁচড়া গ্রামের হাজী আইনুদ্দীন বিশ্বাসের ছেলে শফিউদ্দীন (৫০) একই উপজেলার বেজপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মাসুদ রানা কে থানার এসআই বিশ্বজিৎ পাল গ্রেফতার করেন।

অপরদিকে বারবাজার ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি ওহিদুল ইসলাম দলু (৫০) কে গ্রেফতার করেন। সে  দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। দলু ফুলবাড়ী  গ্রামের শামসুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত অপর দু’জন জিআর মামলার আসামি।


এ ক্যটাগরির আরো খবর..