× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

কালীগঞ্জে দিনব্যাপী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে দিন ব্যাপী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সূর্যের হাসি ক্লিনিকের আয়োজনে ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার অনুষ্ঠিত হয়।

মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল বশীর খান, কাউন্সিলর আশাফুল আলম আশরাফ, ইউএসএআইডি প্রতিনিধি ব্রুস রাসমুকেন, মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক শরিফুল ইসলাম, নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, প্রমুখ।

সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ মেলায় উপজেলা বিভিন্ন দপ্তরের ১২ টি স্টল অংশ নেয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..