× Banner
সর্বশেষ
এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর

কালীগঞ্জে ছিনতাই হওয়া মোটর সাইকেলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ছিনতাই হওয়া মোটর সাইকেলসহ শেখর সরকার (২৫) ও মহব্বত হোসেন (৩২) নামের দুই ছিনতাইকারীকে আটক করেছে। শুক্রবার গভীর রাতে মাগুরা জেলার শাখিলা উপজেলার সিংড়া ও শাপলাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ৮ ফেব্রুয়ারি ঝিনাইদহের কুলফাডাঙ্গা পশ্চিমপাড়ার সুশান্ত কুমার বিশ্বাসে ছেলে ও মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক এন্ড মেডিকেল কলেজের ছাত্র লিটন কুমার  বিশ্বাস আয়ুর্বেদিক ওষুধ তৈরির মালামাল ক্রয়ের জন্য কালীগঞ্জ আসে। সেখান থেকে রোগি দেখার কথা বলে একই কলেজের ছাত্র ও লিটনের সহপাঠি শেখর সরকার তাকে মোবাইল ফোনে ডেকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুরে নিয়ে যায়। সেখানে তাকে বিস্কুট ও পানীয় জোরপূর্বক খাওয়ায়। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তার কাছে থাকা একটি মোটর সাইকেল, ২ টি মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও নগদ ২৮ হাজার টাকা নিয়ে যায়। সে সময় তারা লিটনকে মারপিট করে রক্তাক্ত যখমও করে। পরদিন তাকে মাগুরা জেলার শালিখা উপজেলার মাগুরা-যশোর হাইওয়ের একটি তেল পাম্পের পাশে এলাকাবাসী পড়ে থাকতে দেখে তাকে প্রথমে মাগুরা হাসপাতাল ও পরে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শুকুমার কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে শেখর ও মহব্বতকে গ্রেফতার ও মোটরসাইকেলটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি লিটন বাদি হয়ে থানায় মামলা করে। পুলিশ শুক্রবার রাতে মাগুরা জেলা শাখিলা থেকে মামলার এজাহারভুক্ত আসামি শেখরসহ সন্ধিদ্ধ মহব্বত হোসেন নামের দুইজনকে আটক করেছে। তাদের জেল-হাজতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..