× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

কালীগঞ্জে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৭ সেপ্টেম্বর’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জে চেক জালিয়াতি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইব্রাহিম কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে শহরের বলিদাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বলিদাপাড়া গ্রামের মৃত আব্দুর বারীর ছেলে।

থানা পুলিশ জানায়, ইব্রাহিম ২০১০ সালে চেক জালিয়াতি মামলার আসামি। এ ঘটনায় আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদ- ও ৪ লাখ ৩২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। আদালতের রায়ের পর থেকে সে পালিয়ে ছিল। শনিবার ভোর রাতে থানার এসআই নিরব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ চেক জালিয়াতি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইব্রাহিমকে গ্রেফতার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..