× Banner
সর্বশেষ
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া

কালীগঞ্জে গরীব শিক্ষার্থীদের মাঝে স্কুল পোষাক বিতরন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি॥  ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার হাটবারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন স্কুল পোষাক বিতরন করা হয়েছে। ড. রওশন আলী ও স্কুলে শিক্ষকদের আর্থিক সহযোগিতায় ঐ বিদ্যালয়ের ৭০জন শিক্ষার্থীকে নতুন পোষাক বিতরন করা হয়।

বৃহষ্পতিবার দুপুরে হাটবারবাজার মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুর রহমান রঞ্জু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য পারভেজ, আনোয়ার হোসেন, দৈনিক মানবকন্ঠের ঝিনাইদহ প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ, দি নিউজ জেলা প্রতিনিধি আরিফ মোল্লা প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, তার বিদ্যালয়ে প্রায় সাড়ে ৮শ শিক্ষার্থী লেখাপড়া করে। অনেক গরীব শিক্ষার্থী আছে যারা টাকার অভাবে স্কুল পোষাক কিনতে পারে না। তাই স্কুলে শিক্ষক ও স্থানীয় সমাজ সেবক ড.রওশন আলীর আর্থিক সহযোগিতায় প্রায় ৭০ হাজার টাকা দিয়ে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ৪০জন মেয়ে ও ৩০ জন ছেলেকে নতুন পোষাক প্রদান করা হয়। সমাজ সেবক ড.রওশন আলী আরো বলেন, শিক্ষকদের এ সহযোগিতা অব্যহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..