× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

কালীগঞ্জে অনলাইনে কেনাবেচা উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
উদ্যোক্তাদের মিলন মেলা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুক ভিত্তিক গ্রুপ অনলাইন কেনাবেচা কালীগঞ্জের উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় শতাধিক তরুন নারী ও পুরুষ উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অনলাইন কেনা বেচা গ্রুপের এডমিন মো: রমেল পারভেজ প্রান্ত, মডারেটর মেঘ বৃষ্টি, মাসুরা খাতুন, আহসান হাবিব দোলন, মিতু সরকারসহ এই গ্রুপের উদ্যোক্তরা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তরুন এবং সফল উদ্যেক্তা অ্যামাস ফুটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওবাইদুল হক রাসেল।

মিলন মেলায় উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বুটিক্স এর সাকেরা খাতুন, স্বপ্ন মাসরুপ এর রফিকুল ইসলাম, জনতা কেক ঘরের আহসান হাবিব, ইসলামিয়া গার্মেন্টে এর কাজী তারিফ, রুপকথার নন্দিনি মুখার্জী, শপ কিপারস এর অমৃত সরকার, এম আর কালেকশন এর মুক্তা মনি, বিনোদিনির সুস্মিতা ভৌমিক, নিউ লেডিস গ্যালারীর সোহান আলম, ওয়ান পিস জনি আঙ্কন, সার্থী বুটিক হাউজের সাথী ইসলাম, নকশি নিকেতন এর মাসুরা খাতুন,ওশিয়ার জুলেনা জাকরিনসহ অর্ধশতাধিক ডিজিটাল উদ্যোক্তা।

অনলাইন কেনাবেচা কালীগঞ্জ এর এডমিন রমেল পারভেজ প্রান্ত জানান, তারা মুলত গত দুই মাস আগে ফেসবুক ভিত্তিক কালীগঞ্জের ডিজিটাল কেনাকাটার একটি পেজ তৈরি করেন। সেখানে কালীগঞ্জ সহ ঝিনাইদহ ,কোটচাদপুর, যশোর,মহেশপুর,শৈলকুপাসহ দেশের বিভিন্ন স্থানের নারী এবং পুরুষ উদ্যোক্তা যুক্ত হয় এবং ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করে কেনা বেচা করেন। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এই গ্রুপে ঢুকে নির্দিষ্ট পছন্দের পন্য ক্রয় করতে পারেন।

তিনি আরো জানান, অনলাইনে যারা কেনাবেচা করেন তাদের সুবির্ধার্থে অনলাইন সেলস সার্ভিস কালীগঞ্জ চালু করা হয়েছে। যদি কেউ এই গ্রুপ থেকে পন্য অর্ডার করে থাকেন তাহলে যদি তিনি যশোর কিংবা ঝিনাইদহের অন্য উপজেলার হয়ে থাকেন তাহলে তার পন্য পৌছে দ্ওেয়া হয়। ইতিমধ্যে কালীগঞ্জ,যশোর,ঝিনাইদহ,কোটচাদপুর সেলস অফিসও করা হয়েছে।

বেশ কয়েজন তরুন উদ্যোক্তা জানান, তারা নিজেদের তৈরি বিভিন্ন ধরনের পন্য এখানে বিক্রি করছেন। সাধারণ মানুষ এখন অধিকাংশই অনলাইনে কেনাবেচা করেন। তারা এখানে কেনাবেচা করে লাভবান হচেছন।


এ ক্যটাগরির আরো খবর..