× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

কালকিনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা পন্ড

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

মো. আমির সোহেল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা ও ইউপি নির্বাচনের আলোচনা সভা পন্ড করে দিয়েছে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী কাজী তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী। বৃহস্পতিবার সন্ধায় লক্ষীপুর ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা আ’লীগের সভাপতির কাছে সভা পন্ডকারীর বিরুদ্ধে অভিযোগ করেছেন লক্ষীপুর ইউনিয়ন আ’লীগের নেতা-কর্মিরা।

লক্ষীপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মো. মালেক হাওলাদার, সহ-সভাপতি মো. মোসারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আবু আলেম সহ একাধিক নেতা কর্মী জানান গত বৃহস্পতিবার বিকেল ৫টায় লক্ষীপুর ইউনিয়ন আ’লীগ উপজেলা আ’লীগের নির্দেশে আšদর্জাতিক মাতৃভাষা দিবস ও নির্বাচনী আলোচনা সভা ডাকেন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলার সময় আ’লীগে সদ্য যোগদানকারী কাজী তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী একটি মিছিল নিয়ে আলোচনা সভায় যোগদান করলে উপস্থিত নেতা-কর্মিরা তাকে অন্য সকল লোকদের ওখান থেকে বেড়িয়ে যেতে বলেন। গেন্দু কাজীর সাথে আসা কর্মিরা বলতে থাকেন ইউনিয়ন নির্বাচনে আ’লীগের প্রার্থী হিসেবে তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর নাম ছাড়া আর কার নাম যেতে পারবেনা।

এখান থেকে গেন্দু কাজীর নাম একক ভাবে যেতে হবে অন্যথায় ইউনিয়ন আ’লীগের কমিটি তারা মানবেনা। উপস্থিত ইউনিয়ন আ’লীগের নেতা-কর্মিদের বিভিন্ন ভাবে হুমকী-ধমকী দিতে থাকে এবং আলোচনা সভা পন্ড করে দেন। এতে ইউনিয়ন আ’লীগের নেতা-কর্মিরা শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকীর কাছে গেন্দু কাজীর বিরুদ্ধে সংগঠন বিরোধী কাজ করার অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান।

লক্ষিপুর ইউনয়ন আ’লীগের প্রচার সম্পাদক আ. হাকিম হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক মো. আনিচ সরদার বলেন, তোফাজ্জেল হোসেন গেন্দু কাজি আ’লীগে যোগদান করেছেন ঠিকই কিন্তু তার ছেলে মুরাদ কাজী এখনো ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক সে আ’লীগের মিটিংএ এসে তার বাবার নাম একক ভাবে আ’লীগের প্রার্থী হিসেবে যাবে নয়তো সকলকে দেখে নেয়ার হুমকী-ধামকী দেন।

এছাড়া ঐ মিছিলে শুধু বিএনপি ও জামায়াত পন্থিদের লোকজন বেশী থাকায় সভাপতি ইসকান্দার আলী হাওলাদার গেন্দু কাজীকে মিটিং এ থেকে আর সকলকে বের হতে বলেন। এতে সকলে ক্ষেপে গিয়ে আলোচনা সভা পন্ড করে দেন, কাজী তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর ব্যবহৃত মোবাইলে যোগযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।


এ ক্যটাগরির আরো খবর..